Reusable Baby Diaper
Price:

$ 2.93 / ৳ 250 Pieces

Brand Name
:
DTI
Model Name/Number
:
KC-01
Product Type
:
Diaper
Color
:
Similar:
1-3 Pcs
৳ 250
12-60 Pcs
৳ 210
120 Pcs / 1 Cartoon
৳ 180
Select Quantity:
Total: ৳
Product Description

রি-ইউজেবল বেবি ডায়পার বা ক্লথ বেবি ডায়পার নিয়ে কিছু কথা?
এটি বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি বাচ্চাদের ডায়পার। এই ডায়পারে দুটি অংশ থাকে, একটি কভার বা প্যান্ট অপরটি সকার বা পেড। সকারের কাজ হচ্ছে বাচ্চার মল/মুত্র শুষে নেয়া আর কভারের কাজ হচ্ছে মল/মুত্র ভেতরে আটকে রাখা, যেন মল/মুত্র অন্য কোন বস্তুতে না লাগে। এটি বর্তমানে বাজারে পাওয়া ডায়পার থেকে ভিন্ন। উন্নত বিশ্বে রি ইউজেবল বেবি ডায়পারের প্রচুর ব্যাবহার থাকলেও বাংলাদেশের বাজারে এই পন্যটি খুব বেশী পাওয়া যায় না। তাই আপনাদের জন্য The New Collection কিডস কেয়ার ব্রান্ডের রি ইউজেবল বেবি ডায়পার বাজারে নিয়ে এসেছে।
কিডস কেয়ার রি-ইউজেবল বেবি ডায়াপার এর বৈশিষ্ট্য হচ্ছেঃ
১/ ধুয়ে ব্যাবহার করা যায়।
২/ আরামদায়ক।
৩/ পরিবেশ বান্ধব।
৪/ কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই।
৫/ এটি ক্রয় করলে ডিসপোজেবল ডায়াপারের তুলনায় কয়েক গুন কম খরচ হবে।
৬/ এটি বাচ্চাদের পেন্টের বিকল্প হিসেবে ব্যাবহার করা যায়।
৭/ ইনসার্টার/পেড পরিবর্তন করে ব্যাবহার করা যায়।
৮/ বিভিন্ন রঙের হয়ে থাকে।
৯/ ১০০% এক্সপোর্ট কোয়ালিটি। আরো অনেক সুবিধা ...


( বিঃদ্রঃ বাচ্চাদের প্রস্রাবের পরিমাণে উপর এক বা দুটি সকার/পেড/ ইনসার্টার ব্যাবহার করা উত্তম?)

রি-ইউজেবল বেবি ডায়পারের ব্যাবহারঃ
কিডস কেয়ার রি ইউজেবল বেবি ডায়পারটি তিনটি বিশেষ ধরনের ফেব্রিক্স দিয়ে তৈরি হয়ে থাকে।
এই ডায়পারটিতে এডজাস্টেবল স্নাপ বাটন দিয়ে বানানো হয়ে থাকে তাই ইচ্ছে মত সাইজ করে নেয়া যায় (S,M,L ০-৩.৫ বছর বয়স)।
উপরের সারির বাটন কোমর এবং নিচের সারির ছয়টি বাটন সাইজ করার জন্য ব্যাবহার হয়।
বাচ্চার কোমর এবং রানের পরিধির উপর ভিত্তি করে বাটন গুলো সেট করে নিতে হবে।
বেশী ঢিল হলে প্রস্রাব বেড় হাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশী চেপে গেলে বাচ্চার শরিরে দাগ হতে পারে।
একটা পেড দুই তিন বারের প্রস্রাব ধারণ করতে পারে। তবে বাচ্চার প্রস্রাবের পরিমাণ বেশী হলে দুই বা ততধিক পেড ব্যাবহার করা উত্তম।
একটি রি ইউজেবল বেবি ডায়পার ৪/৫ ঘন্টা টানা ব্যাবহার করা যায়। কিছুক্ষণ পর পর চেক করে নিতে হবে যেন বাচ্চা দীর্ঘ সময় পর্যন্ত ভেজা অবস্থায় না থাকে। বাচ্চা প্রস্রাব করলে ভেজা পেডটি পরিবর্তন করে শুকনো পেড ব্যাবসা করতে হবে।
পেড গুলো দুই ভাবে ব্যাবহার করা যায় পকেটের ভেতর ঢুকিয়ে অথবা উপরে রেখে।

ডিস্পোজেবল ডায়পার এবং ক্লথ ডায়পারের শোষণ পদ্ধতির পার্থক্যঃ
ডিস্পোজেবল ডায়পার - এই ডায়পার গুলোতে ব্যাবহার করা হয় বিশেষ রাসায়নিক পদার্থ ( SAP) যা তরলকে শুষে নেয়। এই রাসায়নিকের পরিমাণ সঠিক না হলে তা বাচ্চার ত্বকের উপর প্রভাব ফেলে।
ক্লথ ডায়পার পেড/ইন্সার্টার - এই ইন্সার্টার/পেড গুলো তৈরি হয়ে থাকে সম্পুর্ন নিট ফেব্রিক্স দিয়ে (মাইক্রো ফাইবার, বেম্বো ফাইবার, পিউর কটন ফাইবার)। কোন প্রকারের রাসায়নিক পদার্থ নেই। ব্যাবহারের পুর্বে গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে নিলে সম্পুর্ন নিরাপদ।
রাসায়নিকের ব্যাবহার না থাকায় এতে শোষণ ক্ষমতা তুলনা মুলক কম তবে নিরাপদ।

অর্থনৈতিক সুবিধাঃ

ডিসপোজেবল ডায়পারে খরচঃ-
যদি এক মাসের জন্য একটি বড় ডিসপোজেবল ডায়পার প্যাকেট ক্রয় করে তাহলে ১২০০ টাকা লাগে (কোম্পানি অনুযায়ী কম/বেশি হয়)। এক বছরে খরচ হয় ১২০০×১২= ১৪,৪০০ টাকা। চার বছর পর্যন্ত ডায়পার বাবদ খবর হয় ১৪,৪০০×৪= ৫৭,৬০০ টাকা 😵

রি ইউজেবল ডায়পারে খরচঃ-

যদি কেউ একটি রি ইউজেবল বেবি ডায়পার ক্রয় করে তাহলে খরচ হয় ৩৫০/৫০০ টাকা, সাথে দুটি সকার পেড। একটি রি ইউজেবল বেবি ডায়পার ব্যাবহার করা যায় তিন থেকে চার মাস বা তারও বেশী। বছরে তিনটি রি ইউজেবল বেবি ডায়পার ক্রয় করলেই নিশ্চিতে এক বছর চলে যায়। তার মানে এক বছরে খরচ ৫০০×৩=১৫০০টাকা, আর চার বছরের জন্য খরচ ১৫০০×৪=৬০০০টাকা মাত্র😊

রি ইউজেবল বেবি ডায়পার ব্যাবহার করে একজন ভোক্তার খরচ বাচবে (৫৭,৬০০-৬০০০=৫১,৬০০টাকা) 😍😍😍
যদি আপনার কাছে এত গুলো টাকা বাড়তি খরচ বাচানোর সুযোগ আসে তাহলে বাড়তি খরচ কেন আর?? 🤔
কিডস কেয়ার ব্রান্ডের রি ইউজেবল বেবি ডায়পার গুলো সরাসরি ফেক্টরি থেকে পাইকারি মুল্যে ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ক্লথ ডায়পার ব্যাবহার বিধি ঃ
১/ নতুন ক্লথ ডায়পার এবং ইন্সার্টার ব্যাবহারের পূর্বে কুসুম গরম পানি এবং সুগন্ধি ডিটারজেন্ট দিয়ে ১০ মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে নিতে হবে।
২/ ওয়াশিং মেশিন ব্যাবহার করা যাবে না, হাতে ধুতে হবে।
৩/ বর্জ্য গুলো আলাদা ভাবে পরিস্কার করে তারপর কুসুম গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
৩/ ইস্ত্রি ব্যাবহার করা যাবে না।
৪/ ব্লিচিং পাউডার ব্যাবহার করা যাবে না।
৫/ ধোয়ার পর শুকানোর জন্য খোলা বাতাসে তারের মধ্যে ক্লিপ দিয়ে টানিয়ে রাখতে হবে।
৫/ বাচ্চা বয়স অনুযায়ী ডায়পারের বাটন গুলো এডজাস্ট করে নিতে হবে যে বেশী টাইট বা লুস না হয়।
৬/ বাচ্চা মল/মুত্র ত্যাগ করলে ভেজা ইন্সার্টার পরিবর্তন করে শুকনো ইন্সার্টার ব্যাবহার করতে হবে।
৭/ বাচ্চার প্রস্রাব বেশী পরিমাণ হলে একাধিক ইন্সার্টার ব্যাবহার করতে হবে।

বি দ্রঃ ক্লথ ডায়পারের সঠিক ব্যাবহার আপনার বাচ্চাকে রাখবে নিরাপদ এবং বাচবে অতিরিক্ত অর্থ খরচ। তাই সঠিক নিয়ম মেনে ক্লথ ডায়পার ব্যাবহার করুন এবং ক্লথ ডায়পারের সুফল উপভোগ করুন।

Product Ratings: Reusable Baby Diaper
We'll never share your email with anyone else.

4.0/5

★ ★ ★ ★ ★

25 Ratings

★ ★ ★ ★ ★

12 Peoples

★ ★ ★ ★

16 Peoples

★ ★ ★

4 Peoples

★ ★

1 Peoples

★

0 Peoples

Product Video
Send Your Query To This Suppliers

To Dhaka Trade Info